
রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলার টেংরাবাজার, বাগান রোড ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার ৭ নভেম্বর সকাল ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: ফখরুল ইসলাম, বিভাগীয় কার্যালয় সিলেট এর তত্ত্বাবধানে মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন রাজনগর থানার পুলিশ ফোর্স। অভিযানকালে টেংরাবাজারে অবস্থিত সরদার শাহ ভেরাইটিজ ষ্টোরকে ৫ হাজার টাকা, বাগান রোডে অবস্থিত জি. এন ফার্মেসীকে ৩ হাজার টাকাসহ মোট ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন উক্ত অভিযানে মূল্য তালিকা না রাখা, মেয়াদ উত্তীর্ণা খাদ্য পণ্য ও প্রসাধনী বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.