প্রিন্ট এর তারিখঃ মে ১৫, ২০২৬, ৭:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৭, ২০১৯, ১০:২৪ পি.এম
কুলাউড়ায় গুই সাপকে লাটি পিটায় হত্যা
![]()
এইচ ডি রুবেল॥ কুলাউড়া চৌধুরীবাজার এলাকায় লোকালয়ে আসা বিপন্ন প্রজাতির একটি গুই সাপকে পিটিয়ে হত্যা করা খবর পাওয়া গেছে।
৫ নভেম্বর বুধবার সন্ধ্যার দিকে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের চৌধুরীবাজারে অবস্থিত একটি পেট্রোল পাম্পের পেছনে গুই সাপটিকে দেখতে পেয়ে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস ধরে চৌধুরী বাজারের পার্শ্ববর্তী উত্তম মল্লিকের বাড়ির পুকুরের আশেপাশে একটি গুঁই সাপ দেখতে পান ওই বাড়ির লোকজন। প্রায়ই বাড়ির আশেপাশে চলাফেরা করতো গুঁই সাপটি। এতে বাড়ির লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। বুধবার সন্ধ্যায় ওই বাড়ির বাসিন্দা উত্তম মল্লিক আবারো পুকুর পাড়ে দেখতে পেয়ে তিনি লাঠিসোঠা নিয়ে ধাওয়া করেন গুঁই সাপটিকে। ধাওয়া খেয়ে গুঁই সাপটি বাড়ির সামনে বাজারের আকবর আলী আকুল মালিকানাধীন একটি পেট্রোল পাম্পের পাম্পের পিছনে আসে। এসময় উত্তমসহ একাধিক লোক লাঠিসোঠা দিয়ে পেটাতে থাকেন ওই সাপটিকে। এতে সাপটি মারা যায়। পরে স্থানীয় বাঘাজুরা গ্রামের বাসিন্দা সিএনজি অটোচালক একটি পলিথিনের বস্তায় ভরে মৃত গুঁই সাপটিকে নিয়ে যান। উত্তম মল্লিকের বাড়িতে মৃত গুঁই সাপটির বাচ্চা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ব্যাপারে কুলাউড়ার গাজীপুর বন বিট কর্মকর্তা রিয়াজ উদ্দিন বলেন, ঘটনাটি আমরা খবর পাইনি। এখন যেহেতু খবর পেয়েছি আমি খোঁজ নিচ্ছি। বাচ্চা যদি থাকে সেগুলো উদ্ধার করার চেষ্টা করছি। তিনি আরো বলেন, গুঁই সাপ এখন অনেকটা বিপন্ন। বাড়ির আশেপাশে ঝোঁপঝাড়ে এদের বাস। গহীন বনে এরা থাকেনা। গুঁই সাপ কখনো মানুষের ক্ষতি সাধন করেনা। ব্যঙ, মাছ, মোরগ-হাঁস, শামুক এদের প্রধান খাবার।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.