
স্টাফ রিপোর্টার॥ উৎসব মূখর পরিবেশে সম্পন্ন হয়েছে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন ২০১৯।
দীর্ঘ ১৪ বছর পর ভানুগাছ বাজারে ৯ নভেম্বর বিকেলে সম্মেলনের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ এমপি।
বাংলাদেশ আওয়ামীলীগ কমলগঞ্জ উপজেলা শাখা আয়োজিত এ ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ কে¤্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।
কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম মোসাদ্দেক আহমদ মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন মৌলভীবাজার-৪ আসনের এমপি উপাধ্যক্ষ আব্দুস শহীদ পিএইচডি, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান প্রবীণ আওয়ামীলীগ নেতা আজিজুর রহমান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর সভাপতি রহমান। উদ্বোধনী সভা শেষে সম্মেলনে আগামী ৩ বছরের জন্য আছলম ইকবাল মিলনকে সভাপতি ও অ্যাড- এ এস এম আজাদুর রহমানকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ আওয়ামীলীগ কমলগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.