বিশেষ প্রতিনিধি॥ বাংলাদেশ ছাত্রলীগের প্রভাবশালী ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, কুলাউড়ার মেধাবী ছাত্রনেতা সাঈদ খান শাওনকে সংবর্ধনা দিয়েছে কুলাউড়ার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রিয় কুলাউড়া। ২৫ জুন শনিবার রাতে কুলাউড়ার একটি অভিজাত রেষ্টুরেন্টে প্রিয় কুলাউড়ার নেতৃবৃন্দসহ কুলাউড়ার কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমদ, দৈনিক সকালের খবরের কুলাউড়া প্রতিনিধি সাইদুল হাসান শিপন, বাংলামেইলের জেলা প্রতিনিধি সেলিম আহমদ, সাপ্তাহিক সীমান্তের ডাকের চীফ রিপোর্টার এস আলম সুমন, প্রিয় কুলাউড়ার সম্পাদক এ কে এম জাবের, সহ-সম্পাদক নাজমুল বারী সোহেল ও মাহফুজ শাকিল, বাংলাদেশ টুডের কুলাউড়া প্রতিনিধি শাকির আহমদ, সংগঠক জাহেদ রহমান, প্রিয় কুলাউড়ার ব্যবস্থাপনা সম্পাদক মোহাইমিনুল ইসলাম মাহিন, সোস্যাল কেয়ার অব নেশনের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম উজ্জল, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল কবির জাফর, সিনিয়র সদস্য সোহেল আহমদ, সংগঠক রুহিত রনি ও আমিন জাহান প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.