আব্দুর রব॥ ‘‘খাদ্যের কথা ভাবলে; পুষ্টির কথা ভাবুন’’ এ স্লোগানে মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা বৃহস্পতিবার ১৪ নভেম্বর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্স এ সভার আয়োজন করে। সহযোগিতা করে বেসরকারি সংস্থা সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) সূচনা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান সভাপতিত্বে ও সূচনার পুষ্টি কর্মকর্তা আল-আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. তাজ উদ্দিন, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শারমীন আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রণয় কুমার দে, বর্ণি ইউনিয়নের চেয়ারম্যান এনাম উদ্দিন, উত্তর শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সূচনার উপজেলা সমন্বয়কারী সৈয়দ আব্দুস সামাদ, পর্যবেক্ষণ কর্মকর্তা তৌহিদ কামাল তাপস, ইউনিয়ন সমন্বয়কারী তালেব, শফিউল্লাহ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.