
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে ৩৩৩ নাম্বারে কল করে ভূমি, কৃষি, বনসহ সরকারী ৫০টি সেবা পাওয়া নিয়ে সিলেট বিভাগ থেকে প্রথম শুরু হলো এ সেবা।
দেশের নাগরিকেরা ৩৩৩ এবং প্রবাসীরা ০৯৬৬৬৭৮৯৩৩৩ নম্বরে কল করে সরকারি সেবা প্রাপ্তির পদ্ধতি, জনপ্রতিনিধি ও সরকারি কর্মচারীদের সঙ্গে যোগাযোগের তথ্য, বিভিন্ন এলাকার পর্যটনের স্থানসমূহ এবং বিভিন্ন জেলা সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে পারবেন।
মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিনের সভাপতিত্বে ৩৩৩ কল সেন্টার, অনলাইন ডিলিং লাইসেন্স সিস্টেম ও ছাদ কৃষি কার্যক্রম বিষয়ক অবহিত করন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন পরিবেশ ও জলবায়ু মন্ত্রী সাহাব উদ্দিন এমপি। এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর আসনের এমপি নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান, সিলেট বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান পিএএ, পুলিশ সুপার ফারুক আহমদ পিপিএম (বার), এটুআই এর উপ-সচিব আনোয়ারুল আমিন ও এটুআই এর উপপরিচালক আজিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিকা দে।
এছাড়াও বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগন, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় মন্ত্রী ৩৩৩ এর উদ্বোধন করে উপরোক্ত কথাগুলো বলেন। এছাড়াও সভায় দু’টি ডকুমেন্টারী প্রদর্শন করে কিভাবে তা থেকে সেবা পাওয়া যাবে সেটা দেখানো হয়। এসময় মন্ত্রী বলেন বিভাগীয় কশিমনারের মাধ্যমে সিলেট বিভাগের প্রতিটি সরকারী ছাদে ছাদ কৃষি ও সবুজায়নের ব্যবস্থা নেয়া হবে।
[youtube https://www.youtube.com/watch?v=LMrueOQOxEQ]
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.