
স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জ উপজেলার শমসেরনগর রোড, ভিতর বাজার, ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে পিঁয়াজের বাজার, সবজির বাজার ও মাছ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে মূল্য তালিকা না রেখে পিঁয়াজের দাম বৃদ্ধি করে বিক্রয় করার অপরাধে ২ টি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার ১৭ নভেম্বর বিকাল উক্ত তদারকি অভিযান চলমান থাকে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন শমসেরনগর পুলিশ ফাঁড়ির পুলিশ ফোর্স। অভিযানকালে শমসেরনগরে অবস্থিত শাহেদ ব্রাদার্সকে ১ হাজার ৫ শত টাকা, ভিতর বাজারে অবস্থিত মেসার্স আসফি ট্রেডাসকে ১ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.