স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসুচি ২০১৫-১৬ এর আওতায় মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে অনূর্ধ-১৬ বালকদের ভলিবল প্রশিক্ষন ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।
২৬ জুন রোববার বিকেলে কুলাউড়া উপজেলার এনসি উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষন সনদ ও পুরস্কার বিতরন করেন কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিপার উদ্দিন আহম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মনোরঞ্জন দে। বক্তব্য রাখেন এনসি উচ্চ বিদ্যালয়ের ভলিবল প্রশিক্ষক সোহেল আহাম্মদ ও কমল অধিকারী। মাসব্যাপী প্রশিক্ষনে কুলাউড়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৩০জন বালক অংশ গ্রহন করে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.