কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার আয়োজনে রোববার ২৬ জুন কমলগঞ্জ পৌরসভা মিলনায়তনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার ব্যবস্থাপক আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদেও ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক জাকারিয়া হাবিব বিপ্লব। প্রধান আলোচক ছিলেন ভানুগাছ বাজার জামে মসজিদের খতিব মাও: এবাদুর রহমান। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও মুসলিম এইড কমলগঞ্জ শাখার কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.