বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলা খেলাফত মজলিসের উদ্যোগে ২৩ জুন বৃহস্পতিবার স্থানীয় সামা লান্স রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। খেলাফত মজলিস বড়লেখা উপজেলা শাখার সভাপতি কাজী মাওলানা এনামুল হকের সভাপতিতে এবং ছাত্র মজলিস বড়লেখা উপজেলা শাখার বায়তুলমাল সম্পাদক ফয়ছল আলম স্বপনের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুস সবুর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার তথ্য ও গবেষণা সম্পাদক এম এ আতিকুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খেলাফত মজলিস বড়লেখা উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা আব্দুল খালিক সাংগঠনিক সম্পাদক মোঃ খায়রুল ইসলাম ছাত্র মজলিস বড়লেখা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল করিম বায়তুলমাল সম্পাদক মোহাম্মদ আব্দুল মন্নান এবং “আলোকিত মানুষ” ম্যাগাজিনের সম্পাদক খন্দকার সাহেদ হাসান প্রমূখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.