কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ পৌরসভা এলাকায় স্থাপিত কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের মধ্যে বৃত্তির টাকা প্রদান করা হয়েছে। সোমবার (২৭ জুন) দুপুরে স্কুলের হল রুমে প্রধান শিক্ষক হুমায়ুন করিব এর সভাপতিত্বে ও সহ: প্রধান শিক্ষক বিলকিস বেগমের পরিচালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ। সভায় বক্তব্য রাখেন জাফর আলী, লুৎফুন্নাহার বেগম, হাবিবুর রহমান, জোবায়ের আহমদ সোয়েব, তৈয়ুবুর রহমান তম্বী, মুনতাকা জান্নাত প্রমুখ। স্কুলের প্রাথমিক ও ৮ম শ্রেণির মোট ৩৭ জন শিক্ষার্থীর মধ্যে বৃত্তির ৮১ হাজার ৩৩০টাকা বিতরন করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.