
কুলাউড়া প্রতিনিধি॥ মাদক ছাড়ো নয়তো মৌলভীবাজার ছাড়ো স্লোগান বাস্তবায়নের লক্ষ্যে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার)এর দিক নির্দেশনা ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়-এর নেতৃত্বে এসআই মোমিন উল্যাহ সঙ্গীয় ফৌর্সসহ ১৯ নভেম্বর মঙ্গলবার দুপুর ১টায় ১৮ বোতল অফিসার চয়েজ এবং ৩ বোতল সিগনেছার বিদেশী মদসহ একজনকে আটক করেছে মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃত আসমি কুলাউড়া উপজেলা শরিফপুর ইউনিয়নের ইটার ঘাট গ্রামের মৃত ইদ্রিস আলী ছেলে নিজাম উদ্দিন (১৯) এসময় ঐ এলাকার মানিক আলীর ছেলে সানোয়ার হোসেন (২২) পালিয়ে যায়। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.