
প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জে ভাঙ্গা পা নিয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা দিচ্ছে ফাহিম নামে এক পরীক্ষার্থী। প্রতিদিনের মত বুধবার ২০ নভেম্বর অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহন করে উপজেলার মাধবপুর ইউনিয়নের ১নং লংগুরপার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম মিয়া। গত মঙ্গলবার পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে বাড়ির পাশেই রাস্তার একটি গর্তে পড়ে ওই শিক্ষার্থীর পা ভেঙ্গে যায়। কিন্তু প্রতিভাকে দামিয়ে রাখা যায়নি। প্রাথমিক চিকিৎসা দিয়ে পা ভাঙ্গা নিয়েই পিতা-মাতাকে সাথে করে বুধবার অনুষ্ঠিত বিজ্ঞান পরীক্ষায় যথাসময়ে অংশগ্রহন করতে প্রাথমিক সমাপনী পরীক্ষার কেন্দ্র মাধবপুর উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হয়। সে স্থানীয় শহীদ মিয়ার ছেলে। তার পরীক্ষা দেয়ার আগ্রহ দেখে হল সুপার আলাদাভাবে তার পরীক্ষার ব্যবস্থা করে দেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.