
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলা সেচ্ছাসেবকলীগের নতুন কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগ মৌলভীবাজার জেলা শাখা।
২০ নভেম্বর বুধবার সন্ধ্যায় মৌলভীবাজার জেলা শাখা সভাপতি নজমুল হক ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন কমিটির সভাপতি এনামুল হক মিফতা ও সাধারণ সম্পাদক এহসান আহমেদ টিপু।
এদিকে আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে জেলায় প্রেরণ করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.