
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার (জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৯) উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কুলাউড়া পৌরসভার জনপ্রিয় কাউন্সিলর ইকবাল আহমদ শামীম। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আইয়ুব উদ্দিনের পরিচালনায় বুধবার ইউএনও কার্যালয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমানসহ বাছাই কমিটির সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত বাছাই’এ জহুরুননেছা আব্দুল বাতির সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ইকবাল আহমদ শামীমকে বিদ্যালয়ের উন্নয়নে ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বাছাই কমিটি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।
কাদিপুর ইউনিয়নের বাসিন্দা ইকবাল আহমদ শামীম জহুরুননেছা আব্দুল বাতির সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি কুলাউড়া পৌরসভার ৪ বারের জনপ্রিয় কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সমাজসেবায় নিয়োজিত রয়েছেন। তাঁর শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ। ইকবাল আহমদ শামীম তাঁর এ সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে ও কৃতিত্বের সাথে নিজ পেশাগত দ্বায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.