
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উপজেলার ভিমসী গ্রামে একই রাতে ৭ টি মন্দিরের চোরাইকৃত মালামাল উদ্ধার করেছে পুলিশ।
২৩ নভেম্বর শনিবার বেলা ১১টায় চুরির ঘটনায় আটক মো. কুদ্দুসের (৩৫) দেওয়া তথ্য’র ভিত্তিতে উক্ত মালামাল উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
জানা যায়, এস আই সুমন হাজরা ও মধুসুধন রায় সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ভিমসী গ্রামে মদনমোহন আখড়ার পূর্ব পাশে অবস্থিত পুকুর থেকে মন্দিরের চোরাইকৃত কাসা পিতলের সামগ্রী উদ্ধার করা হয়।
১১ নভেম্বর সোমবার গভীর রাতে শ্রীমঙ্গল উপজেলার ভিমসী গ্রামের হর-গৌরী আখড়া, মদনমোহন আখড়া, পাল পাড়ার সার্বজনীন দুর্গা মন্দির, ভিমসী মন্দির, মহাদেব মন্দিরে চুরির ঘটনায় ঘটনা ঘটে।
ওই মন্দির থেকে পিতলের মূর্তি, থালা বাসন ও দান বাক্সে রক্ষিত টাকা চুরি ও মন্দিরের কয়েকটি মূর্তি ভাঙচুর করা হয় বলে জানান স্থানীয়রা।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক বলেন, আটককৃতের তথ্যানুযায়ী অভিযান চালিয়ে ভিমসী গ্রামের একটি পুকুর থেকে কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। বাকি মালামাল উদ্ধারেও আমাদের তৎপরতা অব্যাহত আছে।
[youtube https://www.youtube.com/watch?v=u9fXxyi_U4s]
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.