
আব্দুর রব॥ বড়লেখার পুবালী ব্যাংক লিমিটেড দক্ষিণভাগ শাখায় ২৩ নভেম্বর শনিবার দিনব্যাপি মানি লন্ডারিং প্রতিরোধ, সন্ত্রাসী কাজে অর্থায়ন ও বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে পুবালী ব্যাংক লিমিটেডের বড়লেখা, জুড়ী ও দক্ষিণভাগ শাখার ২৮ জন ব্যাংক কর্মকর্তা অংশগ্রহণ করেন।
পুবালী ব্যাংক দক্ষিণভাগ শাখা ব্যবস্থাপক প্রবীর রঞ্জন সাহা’র সভাপতিত্বে ও ব্যাংক কর্মকর্তা সৈয়দ হোসেন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুবালী ব্যাংকের ডেপুটি জেনারেল ও আঞ্চলিক ম্যানেজার (মৌলভীবাজার) মো. আরিফুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র অফিসার সুধাসিংধু রায়। সেমিনারের রিসোর্স পার্সন ছিলেন পুবালী ব্যাংক লিমিটেড বড়লেখা শাখার ব্যবস্থাপক ভুইয়া আল মহিউদ্দিন ও জুড়ী শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সারোয়ার আলম।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.