
মোহাম্মদ ফখর উদ্দীন
শিক্ষার আলো জ্বলছে এখন
ঘরে ঘরে এ বাংলার
এগিয়েছে আজ দেশটি মোদের
আটকায় সে সাধ্য কার ?
উন্নয়নের জোয়ারে বইছে পুরো দেশ
হাত তালিতে বলছে সবাই
আহা বেশ বেশ বেশ।
নারী শিক্ষার স্বর্ণ যুগে
দেশটি দ্রুত ছুটছেই
শক্ত হাতে সবাই এখন
শিক্ষার হাল ধরছেই।
শেখ হাসিনার বলিষ্ট হাত
ছাঁয়া হয়ে যে আছে
ভয় কিসের এগিয়ে চলো
জয়ের নেশায় ঐক্যধর
দীপ্ত কন্ঠে সামনে বাড়ো।
দেখ দেশের ঘরে ঘরে জ্বলছে এখন
জ্ঞান প্রদীপের আলো
আধাঁর থেকে মুক্ত হবো
রইবে না আর কালো।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.