
তোফায়েল পাপ্পু॥ শিক্ষার্থীদের লেখাপড়ার পাশা পাশি শুদ্ধ সংস্কৃতিক চর্চা ও প্রতিভা মূল্যায়নের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আমরাইলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কবিতা আবৃত্তি, নৃত্য, একক অভিনয় , গণিত সহ বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশ-এর বাস্তবায়নে ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় আমরাইলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার ২৬ নবেম্বর দিনব্যাপী প্রায় ২০০শত শিক্ষার্থীদের অংশগ্রহনে বিভিন্ন গ্রুপে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। এছড়াও সকল অংশগ্রহণকারীদের কে বিষেশ পুরষ্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে আমরাইলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল কমিটির সভাপতি জনাব কান্তা লাল লালা-এর সভাপতিত্বে আরডিআরএস বাংলাদেশ-এর সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির প্রোগ্রাম অফিসার জনাব এখলাছ তরফদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁতগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাবু রঘুনাথ দেব রিংকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য লছমন কানু, ইউপি সদস্য প্রতিমা রানী, আমরাইলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিতা রানী দেব, সহকারী শিক্ষক সোমা ভট্টাচার্য প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.