প্রনীত রঞ্জন দেবনাথ॥ ১৯৮৬ সালে মাধ্যমিক শিক্ষক ধর্মঘট চলাকালে পরীক্ষা কেন্দ্রের দিকে বিক্ষোভ মিছিল যাবার সময় ৬ মার্চ এসএসসি পরীক্ষার প্রথম দিনে মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশের গুলিতে শহীদ হন শমশেরনগর এএটিএম বহুমুখী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র শামছুদ্দিন শামছু। পরে কয়েক বছর মাধ্যমিক শিক্ষক সমিতি ও এএটি এম বহুমুখী উচ্চবিদ্যালয় শামছুর স্মরণ সভা করলেও পারাবারিক ছাড়া আর কেউ শহীদ শামছুকে স্মরণ করে না। স্কুল ছাত্র শামছুর মৃত্যু দিবসকে শহীদ শামছু দিবস হিসেবে স্বীকৃতি আদায়ের ও দিবসটি নিয়মিত পালন করার লক্ষ্যে কমলগঞ্জের শমশেরনগরে গঠন করা হয়েছে শহীদ শামছু স্মৃতি পরিষদ।
২৭ নভেম্বর বুধবার সন্ধ্যার পর শহীদ শামছুর বাসায় তার বড়বোন শামছুন নাহার (রুবিনা)-ও সভাপতিত্বে আলোচনা সভা শেষে ১১ সদস্য বিশিষ্ট শহীদ শামছু স্মৃতি পরিষদ গঠন করা হয়েছে। শামছুন নাহারকে সভাপতি করে ও ফারুক আহমদকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যারা হলেন সহ-সভাপতি সেলিম আহমদ ও হাজী তোয়াহিদ আলী। সহ সাধারণ সম্পাদক হলেন ফখর উদ্দীন (লাভলু) ও এলাইছ মিয়া চৌধুরী। অন্যান্য সদস্যরা হলেন, জাকারিয়া আহমদ (সাকিব), খায়রুল আলম (টিটু), কামরুদ্দীন, শাওন চৌধুরী সায়েল আহমদ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.