প্রনীত রঞ্জন দেবনাথ॥ চা শ্রমিকদের জীবন মান দেখতে মৌলভীবাজারের কমলগঞ্জের তিনটি চা বাগানের চা শ্রমিকদের বসত ঘর ও একটি হাসপাতাল পরিদর্শণ করেন নিম্মতন মজুরি বোর্ড চেয়ারম্যান ও সদস্যরা। শনিবার ৩০ নভেম্বর সকাল ১১টা থেকে শুরু করে নিম্নতম মজুরি বোর্ড চেয়ারম্যান এর নেতৃত্বে সদস্যরা শমশেরনগর চা বাগান, কানিহাটি চা বাগান ,কানিহাটিস্থ ডানকান ব্রাদার্সের ক্যামেলিয়া ফাউন্ডেশন হাসপাতাল ও মাধবপুর ইউনিয়নের পদ্মছড়া চা বাগান পরিদর্শণ করেন।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই প্রথম গত ১৭ অক্টোবর ২০১৯ চা শ্রমিকদের জন্য নিম্নতম মজুরী বোর্ড গঠন করে তা ২২ অক্টোবর গ্যাজেটভুক্ত করা হয়েছে। নি¤œতম মজুরি বোর্ডে চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাম ভজন কৈরীকে সদস্য করা হয়। গত ১৯ নভেম্বর এই মজুরী বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। চা শ্রমিকদের জন্য নি¤œতম মজুরি বোর্ড গঠন ও চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদককে বোর্ডের সদস্য মনোনিত করায় গত ২২ নভেম্বর থেকে চা শ্রমিকরা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সমাবেশ করে তাদের দৈনিক মজুরী কমপক্ষে ৩০০ টাকা নির্ধারণের দাবি জানিয়ে আসছে।
এমতাবস্থায় শনিবার সকাল ১১টায় নিম্নতম মজুরি বোর্ড চেয়ারম্যান সৈয়দ আমিনুল ইসলাম শমশেরনগর, কানিহাটি ও পদ্মছড়া চা বাগান পরিদর্শণ করেন। এসময় বোর্ডের সদস্য রাম ভজন কৈরী ও তাহসিন চৌধুরী উপস্থিত ছিলেন। এ ছাড়াও চা শ্রমিক নেত্রী গায়ত্রী রাজভর, নির্মল দাশ পাইনকা,সীতারাম বীন, গোপাল কানুসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। নি¤œতম মজুরি বোর্ড চেয়ারম্যান ও সদস্যরা বেশ কয়েকটি শ্রমিক ঘর পরিদর্শণ করে চা শ্রমিকদের সাথে একান্তভাবে তাদের জীবন মান নিয়ে কথা বলেন। বোর্ড চেয়ারম্যান ও সদস্যরা কানিহাটি চা বাগানস্থ ব্রিটিশ মালিকানাধীণ ডানকান ব্রাদার্সের পরিচালিত ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শণ করে চা শ্রমিক রোগীদের চিকিৎসা সেবার মাণও দেখেন।
চা শ্রমিক ইউনিয়নের মনু-ধলাই ভ্যালির সাধারণ সম্পাদক নির্মল দাশ পাইনকা ও চা শ্রমিক নেতা সীতারাম বীন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে চা শ্রমিকদের জন্য নি¤œতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে। তাই চা শ্রমিকরা এই বোর্ডের কাছে দৈনিক মজুরি কমপক্ষে ৩০০ টাকা করে দাবি করছে। সরেজমিন বোর্ড চেয়ারম্যান ও সদস্যরা চা শ্রমিকদের জীবন মান প্রত্যক্ষ করেছেন। তাই আশাকরা যায় এর পর চা শ্রমিকদের দৈনিক মজুরি সম্মানজনক পর্যায়ে নির্ধিারিত হবে।
নি¤œতম মজুরি বোর্ডের সদস্য রাম ভজন কৈরী বলেন, বোর্ড চেয়ারম্যানের নেতৃত্বে শনিবারের পরিদর্শণ ছিল খুবই গুরুত্বপূর্ণ। মজুরির বিষয়ে চা শ্রমিকদের দাবি যৌক্তিক। তিনি মনে করেন এক ধাপে না হলেও পর্যায়েক্রমে চা শ্রমিকদের দাবি পূরণ করতে বোর্ড।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.