
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার চৌমুহনী, ভানুগাছ বাজার, শমসেরনগর রোড ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার ১ ডিসেম্বর সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন কমলগঞ্জ থানার পুলিশ ফোর্স। অভিযানকালে মো: আফিল উদ্দিন নামে একজন অভিযোগকারীর অভিযোগ তাৎক্ষনিক আমলে নিয়ে শমসেরনগর রোডে অবস্থিত খাদ্য পণ্যের মূল্য অতিরিক্ত নেওয়ায় নিউ পানাহার হোটেল এন্ড রেষ্টুরেন্টকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং অভিযোগকারীকে জরিমানার ২৫% ৫০০ টাকা প্রদান করা হয়। এছাড়াও অভিযানকালে চৌমুহনীতে অবস্থিত মেসার্স সালাম ষ্টোরকে ২ হাজার টাকা, ভানুগাছ বাজারে অবস্থিত নিলু ভেরাইটিজ ষ্টোরকে ২ হাজার টাকাসহ মোট ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা,খাদ্য পণ্যের অতিরিক্ত দাম নেওয়াসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.