
আব্দুর রব॥ মৌলভীবাজারের বড়লেখার নিউ সমনবাগ চা বাগানের দুর্গা মন্দির প্রাঙ্গণে রোববার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা, আইন ও জেন্ডার বিষয়ে নারী চা শ্রমিকদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত চা বাগানের ৬৫জন নারী চা শ্রমিককে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ওষুধ দেয়া হয়।
তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) আওতায় বড়লেখা উপজেলা তথ্য কেন্দ্র এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সহযোগিতা করে বড়লেখা উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমারান। তথ্যসেবা কর্মকর্তা মোছা. মাহবুবা খাতুনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শারমীন আক্তার, সাংবাদিক তপন কুমার দাস, তথ্যসেবা সহকারী জলি বেগম, রাবেয়া খাতুন প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.