বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে বিভিন্ন চা বাগানের শীতার্ত মানুষকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
১ ডিসেম্বর রোববার রাতে শ্রীমঙ্গল সাত গাও ইউনিয়ন পরিষদে কয়েকশত চা শ্রমিকদের মধ্যে এ শীত বস্ত্র বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ছালিক আহমদ, যুবলীগনেতা বদরুজ্জামান শিপলু, আকবর হোসেন শাহীন, বেলাল আহমদ, প্রেসক্লাব সম্পাদক বিকুল চক্রবর্তী ও সাঁতগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলনশীল। বক্তারা বলেন প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে এ ইউনিয়নে প্রায় ৫শতাধিক মানুষের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.