
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার দক্ষিণবাজার, মৌলভীবাজার রোড, উত্তর বাজার ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার ২ ডিসেম্বর ভোক্তা অধিকার অধিদপ্তরের এই অভিযান চলমান ছিল। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন কুলাউড়া থানার পুলিশ ফোর্স। অভিযানকালে দক্ষিণ বাজারে অবস্থিত বনফুল এন্ড কোংকে ১০ হাজার টাকা, মৌলভীবাজার রোডে অবস্থিত বেঙ্গল ফুডকে ৫ হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে মেয়াদ উত্তীর্ণ বাসি পঁচা ফাস্ট ফুড জাতীয় খাদ্য দ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে এসকল জরিমানা করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.