
স্টাফ রিপোর্টার॥ পরিবার পরিকল্পনা সেবা গ্রহন করি, কৈশোরকালিন মাতৃত্বরোধ করি, এই প্রতিবাদ্য বিষয় নিয়ে পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ ৭-১২ ডিসেম্বর উপলক্ষ্যে এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৩ ডিসেম্বর দূপুরে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে জেলা পর্যায়ে এডভোকেসী ও কর্মপরিকল্পনা সভা সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার সদর পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুল হাসানের সঞ্চলনায় ও জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এডভোকেসি সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন।
বিশেষ অতিথি ছিলেন, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রফিকুল ইসলাম।
বক্তব্য রাখেন ইসলামী ফাউন্ডেশন উপ-পরিচালক মোঃ সিরাজুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান, এনজিও প্রতিনিধি ফাতেমা কানিজ, মোঃ মুকিম হোসেন, ডাঃ রোকসানা ওয়ায়েদ রাহী, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, সালেহ এলাহি কুটি, এম,এ হামিদ প্রমুখ।
সভায় স্বাস্থ্য সমস্যার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা, জেলা ও ইউনিয়ন পর্যায়ের পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.