
স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের উত্তর কাঠালকান্দি গ্রামে পিতা কর্তৃক নিজ মেয়েকে ধর্ষনের অভিযোগ উঠেছে। পরে এলাবাসী ধর্ষক বাবা আফাজ আলীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ধর্ষিতা শিশুকে চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, উত্তর কাঁঠালকান্দি গ্রামের আফাজ আলীর স্ত্রী শেফালী বেগম গৃহকর্মী হিসেবে বিদেশে রয়েছেন। ঘরে ৩টি মেয়ে রেখে তিনি বিদেশে গেছেন। মঙ্গলবার রাতে নিজের কিশোরী মেয়েকে ধর্ষণ করেন আফাজ আলী।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মেয়েটির সাথে তার বাবা খারাপ কাজ করে ভোরে ঘর থেকে বেরিয়ে যান। সকালে ঘুম ভাংলে বিছানা থেকে উঠতে না পেরে চিৎকার চেঁচামেছি করলে আশপাশের লোকজন এসে মেয়েটির ধর্ষনের ঘটনা শুনেন। পরে তারা পার্শবর্তী আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুরে নানা বাড়িতে খবর দিলে নানা এসে তাকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান। নিয়ে যাবার পূর্বে মেয়েটি সবার সামনেই বাবার অপকর্মের কথা বলে। খবর পেয়ে বাবা ওই বাড়িতে গেলে সেখানেই বাবার সামনেই কথাগুলো বলে। একপর্যায়ে বাবা চলে যেতে চাইলে এলাকাবাসি তাকে আটক করে পুলিশের সোপর্দ করে। ধর্ষিতা বর্তমানে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল চিকিৎসাধিন রয়েছে।
মেয়েটির মামা নুরুল হক ভুইয়া ঘটনার বর্ণণা দিয়ে বলেন খবরে পেয়ে তারা গিয়ে তার ভাগনিকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুর রহমান বলেন, মৌখিক অভিযোগে আফাজ আলীকে আটক করা হয়েছে। মেডিকেল রিপোর্ট ও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.