
এইচ ডি রুবেল॥ কুলাউড়া শরীফপুর চাতলাপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ৩ জনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্তের নো ম্যানস ল্যান্ডের ১০০’শ গজের ভেতর থেকে তাদের আটক করে শরীফপুর আমতলা ক্যাম্পের বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার রাত ৮টার দিকে আটককৃতদের কুলাউড়া থানায় হস্তান্তর করে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে শরীফপুর আমতলা ক্যাম্পের বিজিবি ৪৬ ব্যাটেলিয়নের সহকারী কমান্ডার হাসিবুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল লালারচক সীমান্তের নো ম্যানস ল্যান্ড এলাকা থেকে তিন বাংলাদেশীকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় মুদ্রা ৩৪৫০ রুপি, মোবাইল ও সিম, চকলেট ও কসমেটিক্স সামগ্রী জব্দ করে বিজিবি।
বিজিবি আরো জানায়, রুবেল মিয়া ও আরিফুল ম-ল গত ১ বছর ধরে ভারতের ব্যাঙ্গালোরে একটি গার্মেন্টেসে চাকরি করছেন এবং বাবু সূত্রধর কিছুদিন আগে ভারতে তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। এ ঘটনায় বিজিবি ৪৬ ব্যাটেলিয়নের সহকারী কমান্ডার হাসিবুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
বিজিবির ৪৬ ব্যাটালিয়নের (শ্রীমঙ্গল) অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় মুঠোফোনে সত্যতা নিশ্চিত করে বলেন, ভিসা পাসপোর্ট ছাড়া অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় তিনজনকে আটক করা হয়েছে। তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলা করা হয়েছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান বলেন, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আগামীকাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.