
এইচ ডি রুবেল॥ ৬ ডিসেম্বর কুলাউড়া হানাদার মুক্ত দিবসে আলোচনা সভায় বক্তারা বলেন ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মাধ্যমে কুলাউড়া হানাদার মুক্ত হয়। এই দিনে কুলাউড়া থেকে পাকহানাদার বাহিনী পালিয়ে গেলে দিবসটি দেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে হানাদার মুক্ত দিবস বা কুলাউড়া মুক্ত দিবস হিসেবে স্থান পায়। ১৯৭১ সালে পাকিস্থানী উপনিবেশবাদের বিরুদ্ধে সারাদেশের মতো নিরস্ত্র মুক্তিপাগল কুলাউড়া উপজেলার ছাত্র, কৃষক, শ্রমিক ও বুদ্ধিজীবিসহ সর্বশ্রেণির বীর বাঙালি মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন।
এ উপলক্ষে কুলাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর আয়োজনে অদ্য বিকাল ৩টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এক আলোচনা সভা সাবেক কমান্ডার সুশীল দে’র সভাপতিত্বে অনুষ্টিত হয়।এর পুর্বে সাধীনতা সৌধে সকল শহীদদের প্রতি স্মৃতি বেদীতে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়। বাংলাদেশ জাসদের কুলাউড়া উপজেলা সভাপতি ও কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সাধারন সম্পাদক মইনুল ইসলাম শামীমের পরিচালনায় আলোচনায় অংশগ্রহণ করেন সাবেক এম পি মুক্তিযোদ্ধা আব্দুল মতিন,উপজেলা আওয়ামীলীগ সভাপতি রফিকুল ইসলাম রেনু,বাংলাদেশ জাসদ কেন্দ্রিয় সহ সভাপতি গিয়াস উদ্দিন আহমদ,সিপিবি কেন্দ্রিয় নেতা খঃ লুতফুর রহমান,উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম, কুলাউড়া পুজা উদযাপন পরিষদ এর সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু,নারীনেত্রী সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, মুক্তিযোদ্ধা রজব আলী, মাসুক মিয়া,সন্তান কমান্ডের সালাহ উদ্দিন প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.