
রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান খান এর পিতা রেজাউর খান (৭৬) (কালা খান) বৃহস্পতিবার ৫ ডিসেম্বর বিকালে ঢাকা স্কয়ার হসপিটালে ইন্তেকাল করেছেন। ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইল্লাহি রাজিউন। পরদিন শুক্রবার বিকালে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের হংসখলা গ্রামের নিজ বাড়িতে মরহুমের জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে মরহুমের চার ছেলে, চার মেয়ে, স্ত্রী ও নাতি-নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
নামাজে জানাযায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, কুলাউড়া উপজেলার উপজেলা চেয়ারম্যান শফি আহমদ সালমান, রাজনগর উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ মিছবাহুদ্দোজা ভেলাই, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আছকির খান, জেলা কৃষক লীগের সভাপতি জমসেদ মিয়া উপস্থিত ছিলেন। এছাড়াও রাজনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.