
প্রনীত রঞ্জন দেবনাথ॥ জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন-এর আঞ্চলিক শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৬ ডিসেম্বর সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন এর কালেঙ্গা আঞ্চলিক কমিটির সভাপতি মো. শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি প্রবীণ রাজনীতিবিদ কবি ডা: শহীদ সাগ্নিক। আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান খোকনের পরিচলানায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মো. মোস্তফা কামাল, মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন এর সভাপতি সোহেল মিয়া ও সাধারণ সম্পাদক দুলাল মিয়া, হোটেল শ্রমিক ইউনিয়ন কুলাউড়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আশিক খান, রিকশা শ্রমিক ইউনিয়ন কুলাউড়া উপজেলা কমিটির সভাপতি ইসলাম উদ্দিন আকাশ ও সম্পাদক আবু বক্কর সিদ্দিক, জসিমউদ্দিন, গিয়াস উদ্দিন, কিসমত মিয়া, মিজান মিয়া, সবুজ খান, মোস্তফা মিয়া প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, শুধু পিঁয়াজের অগ্নিমূল্যের পাশাপাশি চাল, আটা, ডাল, তেল, আদা, রসুন. মসলাসহ সকল নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে শ্রমজীবী জনগণের জীবনে নাভিশ্বাস উঠছে। তার উপর সরকারের বিদ্যুতের মূল্য বৃদ্ধি ঘোষণা জনজীবনে ‘মরার উপর খাড়ার ঘা’ হয়ে এসেছে। মাত্র ৫ মাস আগের গ্যাসের মূল্য বৃদ্ধির চাপ কাটিয়ে উঠার আগেই আবারও দ্রব্য মূল্যের উর্ধ্বগতির এই সময়ে বিদ্যুতের মূল্য বৃদ্ধির পদক্ষেপ জনগণকে দিশেহারা করে তুলেছে। চাল, আটা, ডাল, তেল, লবন, ডিম, পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কয়েকগুণ বাড়লেও আমাদের বাজারদরের সাথে সঙ্গতিপূর্ণ ন্যায্য ভাড়া প্রদান করা না। আমাদের জীবন ও জীবিকার প্রশ্নটি কখনও ভোট শিকারী প্রতিক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর কাছে গুর”ত্ব পায়নি।
সম্মেলনে মো. গিয়াস উদ্দিনকে সভাপতি ও আব্দুল হান্নান খোকনকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন এর আঞ্চলিক কমিটি গঠন করা হয়। নব-গঠিত কমিটিকে শপথবাক্য পাঠ করান বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস।
সমাবেশ থেকে পিয়াজসহ চাল, ডাল, তেল, লবন, আদা-রসুন মসলাসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো, শ্রমজীবী জনগণের জন্য রেশনিং চালু, দফায় দফায় গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি গণবিরোধী পরিকল্পনা বাতিল এবং বছর বছর অযৌক্তিভাবে বাড়ি ভাড়া বৃদ্ধি বন্ধ, বর্তমান বাজারদরের সাথে সংগতিপূর্ণভাবে ন্যায্য ভাড়ার তালিকা প্রদান, শহরের সুবিধাজনক স্থানে স্থায়ী স্ট্যান্ড স্থাপন, রিকশা শ্রমিকদের উপর জুলুম অত্যাচার বন্ধ, অবিলম্বে সিলেট শ্রম আদালতের কার্যক্রম শুরু ও সংশোধিত শ্রমআইন বাতিল করে গণতান্ত্রিক শ্রমআইন প্রণয়নের দাবি জানানো হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.