
এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলায় ক্রিকেট পে¬য়ার্স এসোসিয়েশন (সিপিএ) এর উদ্যোগে ৫৪ দলের অংশগ্রহণে ক্রিকেট লীগ ২০১৯ এর উদ্বোধন করা হয়েছে।নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ক্রিকেট পে¬য়ার্স এসোসিয়েশনের সভাপতি কামরুল বখসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফি আহমদ তানিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিপার উদ্দিন আহমেদ, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল প্রমুখ।
উদ্বোধনী খেলায় মীরশঙ্কর ক্রীড়া চক্র টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ১৫ ওভারে ৬ ইউকেট হারিয়ে তারা ১১৭ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে অভিজিৎ ক্রিকেট একাদশ সবক’টি উইকেট হারিয়ে ৬৯ রান সংগ্রহ করে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.