স্টাফ রিপোপর্টার॥ মৌলভীবাজার পৌর কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে প্রদানের দাবিতে পৌর কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনের উদ্যোগে ২৯ জুন মঙ্গলবার পৌর কমিনিউটি সেন্টারে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবুল হোসাইন খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র ও জেলা যুবলীগ সভাপতি ফজলুর রহমান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন কাউন্সিলার স্বাগত কিশোর দাস, আনিসুজ্জামান বায়েছ, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি রাদাপদ দেব সজল, বড়লেখা পৌরসভার কাউন্সিলর রাহেন পারভেছ প্রমুখ। এ সময় ইফতার মাহফিলে জেলায় কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক সহ শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.