প্রনীত রঞ্জন দেবনাথ॥ জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন এর কমলগঞ্জের কালেঙ্গা আঞ্চলিক শাখার নব-নির্বাচিত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৩ ডিসেম্বর রাত ৭ টায় রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা বাজারস্থ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। রিকশা শ্রমিক ইউনিয়নের আঞ্চলিক কমিটির সভাপতি মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পিয়াজসহ চাল, ডাল, তেল, লবন, আদা-রসুন মসলাসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো, শ্রমজীবী জনগণের জন্য রেশনিং চালু, দফায় দফায় গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি, গণবিরোধী পরিকল্পনা বাতিল এবং বছর বছর অযৌক্তিভাবে বাড়ি ভাড়া বৃদ্ধি বন্ধ, বর্তমান বাজারদরের সাথে সংগতিপূর্ণভাবে ন্যায্য ভাড়ার তালিকা প্রদান, শহরের সুবিধাজনক স্থানে স্থায়ী স্ট্যান্ড স্থাপন, রিকশা শ্রমিকদের উপর জুলুম অত্যাচার বন্ধ, অবিলম্বে সিলেট শ্রম আদালতের কার্যক্রম শুরু ও সংশোধিত শ্রমআইন বাতিল করে গণতান্ত্রিক শ্রমআইন প্রণয়নের দাবি জানানো হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সহ-সভাপতি ও মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মো. সোহেল মিয়া, রিকশা শ্রমিক ইউনিয়ন মৌলভীবাজার জেলা কমিটির সহ-সভাপতি শাহজাহান আলী ও সাধারণ সম্পাদক দুলাল মিয়া, আঞ্চলিক কমিটির সহ-সভাপতি মোস্তফা মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান খোকন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আলমগীর মিয়া, দুলাল মিয়া, রিপন মিয়া। সভায় সারাদেশে রাষ্ট্রয়াত্ব পাটকল শ্রমিকদের মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে চলমান আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে বক্তারা বলেন, আন্দোলন করতে গিয়ে ইতোমধ্যে একজন পাটকল শ্রমিককে জীবন দিয়ে দাবি আদায়ের সংগ্রামকে অগ্রসর করে গেছেন। এই মৃত্যুর দায় রাষ্ট্রকে নিতে হবে এবং অবিলম্বে পাটকল শ্রমিকদের সকল ন্যায্য দাবি মেনে নিতে হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.