
আব্দুর রব॥ একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে প্রথম মুক্তিযোদ্ধা চত্ত্বর বড়লেখা উপজেলায় উত্তর শাহবাজপুর বাজারে নির্মিত হয়েছে।
১৫ ডিসেম্বর রোববার রাতে প্রধান অতিথি হিসেবে নবনির্মিত এ মুক্তিযোদ্ধা চত্ত্বরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন- মহান মুক্তিযুদ্ধে বীর বাঙালির অসীম ত্যাগের মহিমা নতুন প্রজন্মের সন্তানদের কাছে চির স্মরণীয় করে রাখার প্রত্যয় নিয়ে এ চত্ত্বর স্থাপন করা হয়েছে। স্বাধীনতার ৪৮ বছর পর হলেও বড়লেখায় এটিই প্রথম মুক্তিযোদ্ধা চত্ত্বর। মুক্তিযুদ্ধে শাহবাজপুরবাসীর অবদানের স্বীকৃতি স্বরূপ এখানকার গণমানুষের দাবীর প্রেক্ষিতেই উপজেলার প্রথম মুক্তিযোদ্ধা চত্ত্বরটি শাহবাজপুরেই নির্মাণ করা হয়েছে।
উত্তর শাহবাজপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিকের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মতিউর রহমান জাকের এবং যুগ্ম আহ্বায়ক জাহিদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও মো. শামীম আল ইমরান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.