বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার উপজেলার সাড়ে ৪শ’ মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়েছে। এছাড়াও তাদেরকে শীতের কম্বল, সম্মাননা স্বরূপ নগদ অর্থ, খাবার ও স্মাট কার্ড বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম আল ইমরানের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সাধারণ সম্পাদক শুভাশীষ দে শুভ্রের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, সহকারী কমিশনার (ভুমি) নুসরাত লায়লা নুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ উদ্দিন, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকার, প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.