
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় ৪৮তম বিজয় দিবস পালন করা হচ্ছে। সোমবার ১৬ ডিসেম্বর ভোরে সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। পরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসুচি শুরু হয়। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, জেলা প্রশাসক নাজিয়া শিরীন, জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান, পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ পিপিএম (বার), জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ, আওয়ামীলীগ নেতা ও শিক্ষানুরাগী এম এ রহিম সিআইপি, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আব্দুল মালিক তরফদার ভিপি সোয়েব সহ মৌলভীবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্ণলিষ্ট এসোসিয়েশন, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি, জেলা অনলাইন প্রেসক্লাব, মফস্বল সাংবাদিক ফোরাম, জেলা আওয়ামীলীগে, যুবলীগ. ছাত্রলীগ, শ্রীমকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, জেলাবিএনপি, যুবদল, ছাত্রদল, মানুষের অধিকার, হোয়াইট পার্ল কলেজ,মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরাম, সিভিল সার্জন, চেম্বার অব কমার্স, মৌলভীবাজার রেড ক্রিসেন্ট সোসাইটি, মৌলভীবাজার সরকারী কলেজ, জেলা আইনজীবি সমিতি, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, প্রধান ডাকঘর, সৈয়দ শাহ মোস্তফা কলেজ, সমাজ কল্যাণ সমিতি, বাংলাদেশ মহিলা পরিষদ, ব্যাংক অফিসার্স ক্লাব, পাবলিক লাইব্রেরী, জালালাবাদ গ্যাস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সরকারি-বেসরকারি সংগঠন-রাজনৈতিক দল ও সর্বস্তরের হাজার হাজার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
প্রশাসন ও মুক্তিযুদ্ধা সংসদের আয়োজনে মুক্তিযুদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। মৌলভীবাজার পৌর সভা কর্তৃক পৌর মিলনায়তনে মুক্তিযুদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। বিজয় দিবস উপলক্ষে জেলা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনগুলো দিনব্যাপি নানা আয়োজনের মাধ্যমে বিজয় দিবস পালন করছে।
পরে কুচকাওয়াজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ডিসপ্লে এম সাইফুর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এছাড়াও জেলার সবকটি উপজেলায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালিত হচ্ছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.