
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ প্রবাসী ও সুধীজনদের নিয়ে আনন্দ
শোভাযাত্রা ও আলোচনাসভার মধ্যদিয়ে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে পালিত হয়েছে আর্ন্তজাতিক অভিবাসী দিবস।
১৮ ডিসেম্বর বুধবার সকালে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের নেতৃত্বে উপজেলা পরিষদ থেকে বের হয় আনন্দ শোভাযাত্রা। শোভাত্রা শেষে উপজেলা পরিষদ কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্যদেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা শিক্ষাকর্মকর্তা জাকিরুল হাসান ও প্রেসক্লাব সম্পাদক বিকুল চক্রবর্তী।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.