
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়া নদীতে নদী খনন কাজে অনিয়ম ও দুর্ণীতির প্রতিবাদে ৫ গ্রামের মানুষ মানববন্ধন ও প্রতিবাদ জানিয়ে সঠিক জায়গায় নদী খননের দাবী জানিয়েছে।
১৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে মোকাম বাজারের পাশে মুনিয়া নদীর পারে এ মানববন্ধন অনুষ্টিত হয়। বুধবার মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবরে প্রতিবাদ জানিয়ে একটি স্বারক লিপি দিয়েছে এলাকাবাসী।
থেকে নদী খনন শুরু হয়েছে খরাদাই নদী সেখান থেকে ১৫/২০ কিঃমিঃ দূরে। এলাকাবাসীর অভিযোগ ঠিকাদারের লোকজন নদীর মুল ম্যাপ অনুযায়ী কাজ না করে তাদের মনগড়া একটি ম্যাপ তৈরি করে মানুষজনের ক্ষতি সাধন করছে। মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক বাবু রাখাল চন্দ্র দাশ, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রকিব সুমন, মোকামবাজার সৈয়দ আঃ বারী সুন্নিয়া দাখিল মাদ্রাসার সভাপতি আব্দুল হাকিম রাজ, খছরুজ্জামান সফিক,মনর মিয়া, মনাই মিয়া সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এলাকাবাসির দাবী প্রকৃত নদীকে চিহিৃত ও নদী ডিমার্কেশন করে খনন কাজ করতে।
উল্লেখ্য ১৬ ডিসেম্বর মুনিয়া নদীতে খনন কাজ শুরু করে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। শুরুতেই ঠিকাদারের লোকজন নদীর পাশে নির্মিত বাড়ি-ঘরের মালিকদের কাছ থেকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় শুরু করে। নদীর পারের গাছ উপড়ে দিতে,আবার অনেকের বাড়ি নদী খননের কাজে ভেঙ্গে ফেলার হুমকি দিয়ে এসব অর্থ আদায় করে ঠিকাদারের লোকজন। যারা তাদের চাহিদা মত অর্থ দিতে অনীহা দেখায় তাদের রেকর্ডীয় মালিকানাধীন জমিতে নির্মিত বাড়ি-ঘর, গাছ-পালা ভেঙ্গে ক্ষতি সাধিত করে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.