
আব্দুর রব॥ বড়লেখা পৌরশহরের মহুবন্দ এমএইচএস সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাকসুদুর রহমান (৪৩) আর নেই।
গত ১৮ ডিসেম্বর বুধবার রাতে ঢাকার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল¬াহি...রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে যান।
১৪ ডিসেম্বর দুপুরে হঠাৎ তিনি হৃদরোগে আক্রান্ত হলে স্বজনরা তাকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করেন। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকার একটি সরকারী হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাতে সেখানে তিনি মারা যান।
মাকসুদুর রহমান ২০০০ সাল থেকে বড়লেখায় বসবাস করলেও তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়। গত বৃহস্পতিবার বাদ আছর গ্রামের বাড়ির স্থানীয় মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা শেষে সার্বজনিন গোরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।
বড়লেখার সকলের প্রিয়মূখ শিক্ষক মাকসুদুর রহমানের মৃত্যুতে উপজেলার শিক্ষক সমাজসহ সর্বস্তরে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে রুহের মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিজ মিঞা, পৌরসভার মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, সমাজসেবক আব্দুন নুর, সাংবাদিক আব্দুর রব, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বড়লেখা উপজেলার সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মীর মুহিবুর রহমান প্রমূখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.