বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখার ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ওয়ারিয়র্স’র ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে ২৮ জুন মঙ্গলবার সন্ধ্যায় পৌরশহরের দক্ষিণবাজারস্থ একটি রেষ্টুরেন্টে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম অপুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও এস. এম আবদুল¬াহ আল মামুন, পৌরমেয়র আবুল ইমাম কামরান চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, যুগ্ম সাধারন সম্পাদক রেজাউল করিম মিন্টু, প্যানেল মেয়র তাজ উদ্দিন প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.