
এইচ ডি রুবেল॥ কুলাউড়ায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেন সুরমা মেইল।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সুরমা মেইল ট্রেনটি সিলেটের উদ্দেশে কুলাউড়া রেলস্টেশন ছেড়ে আসে। এ সময় আউটার সিগন্যালের রেলগেটটি খোলা থাকায় মালবাহী একটি টাটা পিকআপ লেভেল ক্রসিংয়ে ঢুকে চাকা পাংচার হয়। তবে চালকদের দক্ষতা ও স্থানীয়দের সহযোগিতায় পিকআপটি দ্রুত সরাতে সক্ষম হলে দুর্ঘটনাটি রোধ করা সম্ভব হয়।
কুলাউড়ার স্টেশন মাস্টার মুহিব উদ্দিন জানান, বিষয়টি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। লেভেল ক্রসিংয়ের গেটম্যানের গাফিলতির কারণে এ ঘটনা ঘটেছে কিনা খতিয়ে দেখা হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.