
বিকুল চক্রবর্তী॥ বর্ডার গার্ড বাংলাশে (বিজিবি) দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রশাসনের কর্মকর্তা ও বিশিষ্টজনদের প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।
২১ ডিসেম্বর শুক্রবার দুপুরে শ্রীমঙ্গল বিজিবি ক্যাম্পের মাঠে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিজিবি শ্রীমঙ্গল ক্যাম্পের সেক্টর কমান্ডার কর্ণেল গাজী মোহাম্মদ সাজ্জাদ। এ সময় সেক্টর কমান্ডার বলেন, বাংলাদেশের সীমান্ত রক্ষায় একটি সু-সংগঠিত বাহিনী বিজিবি। বিজিবির প্রত্যেক সদস্য সততা ও নিষ্টার সহিত দায়িত্ব পালন করে থাকেন। এ সময় তিনি আরো বলেন, বিজিবি শুধু সীমান্ত রক্ষা নয় দেশের প্রয়োজনে যে কোন দূর্যোগে ও অনান্য বিভিন্ন গুরুত্ব পূর্ণ কাজে অংশগ্রহন করে থাকে।
এসময় উপস্থিত ছিলেন ৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. আরিফুল হক, মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন, মৌলভীবাজার পুলিশ সুপার ফারুক আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) মাহমুদুর রহমান মামুন, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুছ ছালেক, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দসহ মৌলভীবাজার জেলার বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.