
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার মধ্যে সব চাইতে সুন্দর এবং সুললিত কণ্ঠে শুদ্ধ উচ্চারণে আযান প্রদান করায় পাথরশাহ ইসলামিক একাডেমীর পক্ষ থেকে নির্বাচিত করা হয় কুলাউড়া দক্ষিন বাজার জামে মসজিদের মুয়াযযিন হাফিজ ক্বারী তারেক আহমদকে এসময় একাডেমীর পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
২০ ডিসেম্বর শুক্রবার সাকাল ১১ টায় পাথরশাহ ইসলামিক একাডেমীতে আলোচনায় সভায় একাডেমীর
সভাপতি মাওলানা মুজিবুর রহমান চৌধুরী সভাপতিত্বে ও একাডেমীর প্রধানকারী আজিজুল ইসলাম সুলেমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাডেমীর প্রতিষ্ঠাতা ও নাজিম আলহাজ্ব শাহরিয়ার খান পাথর শাহ্, বিশেষ অতিথি একাডেমীর কোষাধ্যক্ষ সাংবাদিক এইচ ডি রুবেল, সংবর্ধিত ব্যাক্তি হাফিজ কারী তারেক আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন একাডেমীর সাবেক প্রধান কারী মাও.ছাদ উদ্দিন সাদী, মাও বুরহান উদ্দিন, মাও সিকান্দর আলী, হাফিজ ফয়ছল আহমদ, মাও খালেদ ইসলাম, কারীয়া রাহেলা আক্তার, লিজা আক্তার, ঈশিতা খান নাবিলা।এছাড়াও সমাজের সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
একাডেমীতে দোয়া শেষে ছাত্র ছাত্রীদের মধ্যে তাবারুক বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.