
রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলার খারপাড়ায় মরহুম মাওলানা আব্দুর রকিব স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ও ইউকে ভিত্তিক সংগঠন চেইঞ্জ ফর কাইডস এর সহযোগীতায় প্রাথমিক চিকিৎসা ও ঔষধ প্রদান কর হয়।
২১ ডিসেম্বর শনিবার দুপুরে সংগঠনের সভাপতি আব্দুল জলিল খান এর সভাপতিত্বে ও ফুয়াদ আহমদ মুরাদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউকে প্রবাসী চেইঞ্জ ফর কাইডস এর প্রতিনিধি লুৎফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেইঞ্জ ফর কাইডস এর কান্ট্রি ডিরেক্টর আকুল মিয়া চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান আছকির খান, অধ্যক্ষ ইকবাল, রাজনগর ইউপি চেয়ারম্যান দেওয়ান খায়রুল মজিদ সালেক, ডাঃ আব্দুস সালাম টিটু, ইউপি সদস্য দেলোওয়ার হোসেন বাবলু, আওয়ামীলীগ নেতাক ফারুক খান, রাজনগর প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ ও আব্দুল কালাম প্রমুখ। প্রায় ২’শ রোগীকে চিকিৎসা ও ঔষধ প্রদান কর হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.