আব্দুর রব॥ বড়লেখায় সরকারী গোরস্থান থেকে অবৈধভাবে কেটে নেয়ার সময় এসিল্যান্ডের অভিযানে জব্দ আগর গাছ নিলামে বিক্রি করা হয়েছে।
২৪ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে বনবিভাগের রেঞ্জ অফিসে প্রকাশ্য নিলাম অনুষ্ঠিত হয়। এতে ৩ ব্যবসায়ী অংশগ্রহণ করেন। সর্বোচ্চ দরদাতা হিসেবে ৬০ হাজার টাকায় জব্দ গাছগুলো ক্রয় করেন ব্যবসায়ী রহমত আলী।
জানা গেছে, বড়লেখা উপজেলার ৭নং কাশেম নগর গ্রামের সরকারী ভুমির গোরস্থান থেকে অবৈধভাবে ব্যাপক আগর গাছ কেটে নেয়ার চেষ্টা করেন সুজানগর ইউনিয়নের জনৈক আগর-আতর ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ ডিসেম্বর অভিযান চালিয়ে কেটে ফেলা আগর গাছগুলো উদ্ধার করেন সহকারী কমিশনার (ভুমি) নুসরাত লায়লা নুরী। জব্দ গাছগুলো বন অফিসে জমা রেখে প্রকাশ্যে নিলামের ব্যবস্থা নেন।
সহকারী কমিশনার (ভুমি) নুসরাত লায়লা নুরী জানান, বিনা অনুমতিতে সরকারী ভুমির গাছ কাটার খবর পেয়ে তিনি সরেজমিনে ঘটনাস্থলে পৌঁছে গাছগুলো জব্দ করেন। বিধি মোতাবেক মঙ্গলবার প্রকাশ্যে নিলামে তা ৬০ হাজার টাকায় বিক্রি করেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.