
এইচ ডি রুবেল॥ কুলাউড়ায় ইত্তেফাকের ৬৭তম বর্ষে পর্দাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে ২৪ ডিসেম্বমঙ্গলবার সকালে স্থানীয় রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের রেল স্টেশন সড়ক প্রদক্ষিণ করে শেষে করা হয়। এর আগে কেক কেটে ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হয়।
ইত্তেফাকের কুলাউড়া প্রতিনিধি সুশীল সেনগুপ্তের সভাপতিত্বে ও সাংবাদিক খালেদ পারভেজ বকসের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার এবং বিশেষ অতিথি হিসাবে সুদীর্ঘ ৫৬ বছর যাবত একমাত্র দৈনিক ইত্তেফাক পত্রিকার পাঠক ডাঃ হেম কুমার পাল ও দীর্ঘ ৪২ বছরের পাঠক মোঃ কামাল উদ্দিন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতিষ চন্দ্র চন্দ ও সাংবাদিক মুক্তাদির হোসেন।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাসের সঙ্গে ইত্তেফাক মিশে আছে আপন মহিমায়।ইত্তেফাককে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস লেখা যাবে না। ইত্তেফাক মানেই একটি ইতিহাস স্বাধীনতা, গণআন্দোলনসহ দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তেজোদীপ্ত ভূমিকা রেখেছে ইত্তেফাক। এসব কারণে পত্রিকাটি সাংবাদিকতার ইতিহাসে চির স্মরণীয় ও পথিকৃৎ হয়ে থাকবেন।
এ সময় বক্তারা আরও বলেন, ইত্তেফাক দেশ ও জনগণের মুখপত্র হিসেবে কাজ করছে। তাই ২৪ ডিসেম্বর বাঙালির ইতিহাসে একটি ঐতিহাসিক দিন। অতীতের ন্যায় আগামীদিনেও ইত্তেফাক দেশ ও জনগণের কল্যাণে এর ধারাবাহিকতা রেখে এগিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যাবসায়ী আতিকুর রহমান আকই,ডাঃ হেমন্ত কুমার পাল, সাংবাদিক মাহফুজ শাকিল, আব্দুল কুদ্দুছ,শরীফ আহমদ,সাকের আহমদ,নাজমুল বারি সোহেল, এ কে এম জাবের, তারেক হাসান,এইচ ডি রুবেল,সুমন আহমদ, প্রবীন পত্রিকার এজেন্ট ও সাংবাদিক বিশ^জিৎ দাস, ইউছুফ আহমদ
ইমন,মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক সামসু উদ্দিন বাবু,হাবিবুর রহমান সুজন প্রমুখ। আলোচনা অনুষ্টানে উপস্থিত ছিলেন কুলাউড়া সংলাপ পত্রিকার সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ । দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মোঃ সাইদুল ইসলাম।
পরে উৎসবমুখর পরিবেশে কেক কেটে ইত্তেফাকের জন্মদিন পালন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসবে নগরীর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.