
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দকৃত হতদরিদ্র পরিবারের মাঝে সাড়ে ৩ শত কম্বল (শীত বস্ত্র) বিতরণ করা হয়েছে। ২৫ ডিসেম্বর বুধবার দুপুরে মাধবপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশেকুল হক।
মাধবপুর ইউপি চেয়ারম্যান পুস্প কুমার কানুর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণের সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মোতাহের আলী, সাংবাদিক আসহাবুর ইসলাম শাওন, সাংবাদিক আহমেদুজ্জান আলম, ইউপি সদস্য রনজিৎ কুমার সিংহ, আব্দুল আহাদ, কৃষ্ণলাল দেশওয়ারা, সাবিদ আলী, সংরক্ষিত মহিলা সদস্য সুমিত্রা বালা নুনিয়া ও রিনা বেগম প্রমুখ। অনুষ্টানে ইউনিয়নের ৫টি ওয়ার্ডের সাড়ে তিন শতাধিক শীতার্থ দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.