
রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলায় বিএনপি নেতা সৈয়দ ইকরাম হোসেনের উপর হামলার মূল হুতা জামাল আহমদকে গ্রেফতার করেছে রাজনগর থানা পুলিশ।
২৭ ডিসেম্বর শুক্রবার রাতে রাজানগর উপজেলার খারপাড়া গ্রামের তার নিজ বাসস্থান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য ১ ডিসেম্বর রাতে রাজনগর উপজেলা সদরের একটি কনফেশনারী দোকানে কয়েকজন সন্ত্রাসী সৈয়দ ইকরাম হোসেনের উপর অর্তকিত হামলা চালায়। যার মূল পরিকল্পনা করে জামাল আহমদ। এ সময় তিনিসহ আরো একজন মারাত্মক আহত হন। ইকরাম উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তিনি রাজনগর উপজেলার হরিনাচং গ্রামের বাসিন্দা।
রাজনগর থানার আবুল হাসিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য আদালতে রিমান্ড চাইব।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.