প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জের আদমপুরের এম এ ওহাব উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী-২০১৯ উদযাপিত হয়েছে। কনকনে শীত আর ঘন কুয়াশার মাঝে শনিবার ২৮ ডিসেম্বর সকাল ৯টায় মৌলভীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তফাদার রিজুওয়ানা ইয়াসমীন সুমি প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী-২০১৯ উদযাপন করেন।
প্রাক্তন শিক্ষার্থী উদযাপন কমিটির আহ্বায়ক ডা. গৌরমনি সিংহ ও সদস্য সচিব সাব্বির আহমদ ভূঁইয়ার নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পুনর্মিলনীতে ১৯৬৬ সাল থেকে শুরু করে ২০১৯ সাল পর্যন্ত এ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীদের মিলন মেলায় মুখোরিত ছিল আদমপুর ইউনিয়নের এম এ ওহাব উচ্চবিদ্যালয় প্রাঙ্গন।
উদযাপন কমিটির আহ্বায়ক ডা. গৌরমনি সিনহার সভাপতিত্বে ও সদস্য সচিব সাব্বির আহমদ ভূঁইয়ার সঞ্চালনায় আলোচনা পর্বে উপস্থিত ছিলেন কমলগঞ্জ সরকারি গণ-মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামরুজ্জামান মিয়া, বীর মুক্তিযোদ্ধা বীরেশ্বর সিংহ, প্রাক্তন শিক্ষার্থী অব. কর্ণেল সালেহ আহমেদ, রসমোহন সিংহ, রাজকান্ত সিংহ, পরিমল সিংহ, ইফতেখার হোসেন আহমদ, সাংবাদিক শাব্বির এলাহী, শাহিন আহমদ, আবুল কাহের প্রমুখ।
আলোচনা পর্বের পর পর আদমপুর ও ইসলামপুর ইউনিয়নের ১০ জন মুক্তিযোদ্ধা, এ বিদ্যালয়ের প্রাক্তন ২৩ জন শিক্ষককে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এছাড়াও আদমপুর ও ইসলামপুর ইউনিয়নের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। আলোচনা সভা ও মধ্যাহ্ন ভোজের পর মুক্ত মঞ্চে শুরু হয় প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণমুলক বক্তব্য। বক্তব্য শেষে এম এ ওহাব উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন মুখরিত হয়ে উঠে ১৯৬৬ সাল থেকে ২০১৯ সালের আগত এসএসসি শিক্ষার্থীদের মিলন মেলায়।
সন্ধ্যা সাড়ে ৫টা থেকে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সিলেটের খ্যাতিমান শিল্পীবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.